এ মাসেই আসছে জনপ্রিয় গেম ফিফা ২০

১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:১০  
বিশ্বের সব থেকে জনপ্রিয় ফুটবল গেম ফিফা। আগামী ২৭ সেপ্টেম্বর উন্মোচন হবে এই গেমের নতুন সংস্করণ- ফিফা ২০। ইতিমধ্যেই পিএস৪, এক্সবক্স ওয়ান আর পিসিতে ফিফা ২০ ডেমো ডেমো সংস্করণ ডাউনলোড করে খেলা যাচ্ছে। অবশ্য এখনও নিন্টেন্ডো সুইচে পৌঁছেনি ফিফা ২০ ডেমো সংস্করণ। অন্যান্য ফিফা সংস্করণের মতোই ফিফা ২০ গেমেও কিক অফ ফুটবল ম্যাচ খেলা যাবে। ফিফা ২০ সংস্করণে উয়েফা চ্যাম্পিয়ান্স লিগ গ্রুপ স্টেজে চেলসি, বোরুসিয়া ডর্টমুন্ড, লিভারপুল, পিএসজি, রিয়াল মাদ্রিদ এবং টটেনহ্যামের মতো দল নিয়ে খেলা যাবে। সান্তিয়াগো বার্নাবাসু এবং স্ট্যামফোর্ড ব্রিজ এর মতো জনপ্রিয় স্টেডিয়ামে এই ম্যাচ খেলা যাবে। এছাড়াও ডেমো সংস্করণে থাকছে নতুন স্ট্রিট স্টাইল ফুটবল। স্ট্যান্ডার্ড এডিশনে ফিফা ২০ কিনতে ৩,৯৯৯ রুপি খরচ হবে। চ্যাম্পিয়ন্স লিগ এডিশন এর দাম ৫,৯৯৯ রুপি। লেগাসি এডিশনের দাম ৩,৯৯৯ রুপি।